সুশিক্ষায় শিক্ষিত মানুষ দেশ ও জাতির বড় সম্পদ। জ্ঞান-বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সংমিশ্রণ ঘটলে মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারে। নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিক যোগ্যতাসম্পন্ন বুদ্ধিবৃত্তিক, চারিত্রিক, নৈতিক ও আদর্শিক নেতৃত্বের গুণাবলি সম্পন্ন করে গড়ে তুলতে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
উদ্দেশ্য ও লক্ষ্য
মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সৎ, যোগ্য, ঈমানদার, চরিত্রবান, চৌকস, দেশপ্রেমিক ও আধুনিক যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আদর্শ নাগরিক তৈরির মাধ্যমে দেশ ও জাতির সেবা করে ইহকালীন সমৃদ্ধি ও পরকালীন কল্যাণ লাভ করা আমাদের উদ্দেশ্য ।
KRMS এর বৈশিষ্ট্য:
* এক ঝাঁক তরুণ মেধাবী, উদ্যমী, সমাজ সেবক, কারিকুলাম বিশেষজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে
সর্বোচ্চ ডিগ্রীধারী ব্যক্তিদের দ্বারা পরিচালিত।
* একদল মেধাবী অভিজ্ঞ ও বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পন্ন শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
* আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।
* হাতের লেখা সুন্দর ও দ্রতকরণে নিয়মিত প্রশিক্ষণ।
* নিরাপত্তা নিশ্চিত করণে সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
* শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত ক্যাম্পাস।
* নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুত ব্যবস্থা।
* প্রজেক্টরের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পাঠদান।
শ্রেণী কক্ষে পাঠদান ও শিক্ষা কৌশল:
* ক্লাস শুরুর পূর্বে Assembly -তে শারীরিক সুস্থ্যতা, নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বারোপ করা হয়।
* শিশুদের ধারণ ক্ষমতার দিকে লক্ষ্য রেখে পাঠদান করা হয়। অতিরিক্ত বোঝা চাপানো হয় না।
* শিশুদের স্বাভাবিক অনুসন্ধিৎসা ও কৌতূহলের প্রতি লক্ষ্য রেখে তাদের স্বাভাবিক প্রাণশক্তি ও উচ্ছসকে ব্যবহার করে আনন্দময় পরিবেশে মমতা ও ভালবাসার সঙ্গে শিক্ষা প্রদান করা হয়।
* শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। সার্বক্ষণিক শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত রাখা আমাদের অঙ্গিকার।
* শিশুদের কাছে শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করার জন্য বৈধ ছবি, রঙ, শিক্ষা উপকরণ, মডেল, হাতের কাজের সঙ্গে ছড়া, গল্প, ইসলামি গান ও খেলার মাধ্যমে উপস্থাপনের ব্যবস্থা।
* সিলেবাস ও পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান।
* একাডেমিক শিক্ষার পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে নৈতিকতা শিক্ষা দেয়া হয়।
* দৈনিক ডায়েরি সংরক্ষণ এবং বাৎসরিক লিখিত ফলাফল প্রদান।
* জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা।
ভর্তি সংক্রান্ত নিয়মাবলি:
* নির্ধারিত মূল্যে অফিস থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করত উক্ত ফরম পূরণ করে অফিসে জমা দিতে হবে।
* ভর্তি ফরমের সাথে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্বের শ্রেণির নম্বরপত্র/প্রত্যয়নপত্র/ছাড়পত্রের মূলকপি ও জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে।
* প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
* সাধারণত ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র গ্রহণোত্তর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি করা হয়। তবে আসন খালি থাকা সাপেক্ষে বছরের অন্যান্য সময়ও ভর্তি করানো যাবে।
* প্লে, নার্সারি ও ওয়ানে ভর্তির জন্য মান যাচাই পরীক্ষা নেয়া হয় না। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মান যাচাইয়ের জন্য পরীক্ষা ব্যতীত ভর্তি করা হয় না।
* অস্পষ্ট ও অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
* কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
* ভর্তির ব্যাপারে কোন অনৈতিক সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
* ভর্তি সংক্রান্ত সকল ক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
